Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে দুইদিনে বিপুল ভারতীয় মাদক উদ্ধার

মফিজুল ইসলাম, ঝিনাইদহ 
জুলাই ২৮, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি অভিযানে ভারতীয় ফেন্সিডিল, মদ ও যৌন উত্তেজক ওষুধ ভায়াগ্রা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দিনে পরিচালিত এই অভিযানে কেউ আটক না হলেও বিজিবির মাদকবিরোধী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ ও ২৮ জুলাই মহেশপুর উপজেলার নিমতলা, মাধবখালী, রাজাপুর ও নতুনপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় ১৭২ বোতল ফেন্সিডিল, ২০ বোতল ভারতীয় মদ এবং ১,২৭৭ পিস ভায়াগ্রা ট্যাবলেট।

উদ্ধারকৃত মাদকের বিস্তারিত নিম্নরূপ—

  • নিমতলা বিওপি এলাকা: ৫৮ বোতল ফেন্সিডিল ও ৩৯২ পিস ভায়াগ্রা
  • মাধবখালী: ৪৮৫ পিস ভায়াগ্রা
  • রাজাপুর: ২০ বোতল ভারতীয় মদ ও ৪০০ পিস ভায়াগ্রা
  • নতুনপাড়া: ১১৪ বোতল ফেন্সিডিল

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই অভিযান আরও জোরদার করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।