Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বাসচা/পায় আ/হত স্কুলছাত্রী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

যশোর প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর মাগুরা সড়কের খাজুরার কোদালিয়া বাজারে বাসচাপায় গুরুতর আহত হওয়া স্কুলছাত্রী ফারিয়া সুলতানা (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ফারিয়া যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের মেয়ে। সে খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার জানান,মৃত্যুর খবরটি ফারিয়ার বাবা তাকে জানিয়েছেন। মেয়েটির মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে এবং জানাজার আয়োজন করা হচ্ছে।

গত ২৩ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে কোদালিয়া বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয় ফারিয়া। বাসটি থামার পর সে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই বাসচালক হঠাৎ বাস চালিয়ে দিলে পেছনের চাকা তার কোমরের ওপর দিয়ে উঠে যায়। এতে ফারিয়া গুরুতর আহত হয়।

প্রথমে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেদিনই দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।