Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকূপায় অ/স্ত্র তৈরির সরঞ্জামসহ স/ন্ত্রাসী আ’টক

মফিজুল ইসলাম, ঝিনাইদহ
জুলাই ২৯, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম (৪৫) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) গভীর রাতে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত ওই অভিযানে রফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় দুটি পিস্তল, একটি পিস্তলের ব্যারেল, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির নানা উপকরণ। আটক রফিকুল ইসলাম দেবীনগর গ্রামের মৃত মাকসুদ আলীর ছেলে।

অভিযান শেষে সেনাবাহিনী রাতেই তাকে শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।