Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর এম এম কলেজে ‘জুলাই বিপ্লব ২০২৪: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এম এম কলেজ)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জুলাই বিপ্লব ২০২৪: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক্তন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, “ফ্যাসিবাদ চলে গেলেও তার দালাল আর চিহ্ন রেখে যায়। আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে সেই চিহ্ন এখনো আছে। শুধু একটি ফ্যাসিবাদী পরিস্থিতি থেকে মুক্তি পেলেই হয় না, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কিনা, তা নিয়েও ভাবতে হবে।”

তিনি আরও বলেন, “আজ ফ্যাসিস্টদের বিজয় হয়েছে, তারা উৎসব করছে। আর আমরা নিজেদের ভেতরের বিভাজনের জন্যই এই পরিস্থিতির সুযোগ করে দিয়েছি।”

রংপুরের আবু সাঈদের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে ড. মজিদ বলেন, “তার মৃত্যুর পরই আন্দোলন জাতীয় পর্যায়ে আসে। আন্দোলন করেছে একজন, কিন্তু সুবিধা নিচ্ছে অনেক জন। ভবিষ্যতে ‘জুলাই যোদ্ধা’দের নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।” তিনি শিক্ষার্থীদের প্রচুর পড়াশোনা করার এবং নীতি-নৈতিকতায় দৃঢ় থাকার আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান।
বিশেষ আলোচক ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক এবং কালের ধ্বনি সম্পাদক ইমরান মাহফুজ।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুকুল হায়দার মূল প্রবন্ধ পাঠ করেন, যেখানে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিশদভাবে তুলে ধরা হয়।

ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য দেন এম এম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল ফারহান এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ্।
তারা কলেজে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের longstanding দাবি পুনর্ব্যক্ত করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।