উত্তম শর্মা,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে আইজিপির নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চেকপোস্ট ও টহল জোরদার ।
শনিবার (২ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও টহল জোরদার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।অভিযান চলাকালীন হেলমেটবিহীন মোটরসাইকেল, প্রাইভেট কার ও মালবাহী ট্রাকসমূহ তল্লাশি করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর এর দিকনির্দেশনায় এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
এই বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর এর সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বীরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

