ধামরাই( ঢাকা ) প্রতিনিধি,মিলন সিদ্দিকী
ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া নতুন পাড়া জামে মসজিদের দীর্ঘদিনের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও কুল্লা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদ।
এলাকাবাসী জানান, মসজিদের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে ছিল, যা মুসল্লিদের জন্য অসুবিধার সৃষ্টি করছিল। সুজন মাহমুদের উদ্যোগ ও অর্থায়নে এই কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
এসময় তিনি বলেন, “মানুষের উপাসনালয় ও কল্যাণমূলক কাজে সবসময় পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ কুল্লা ইউনিয়নের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”
স্থানীয় মুসল্লিরা সুজন মাহমুদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

