Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে যুগ্ম সচিব 

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আয়োজনে মৃত্যুজনিত মেডিকেল সার্টিফিকেট (এমসিসিওডি) প্রদান প্রশিক্ষণ এবং স্টার্ট-আপ মৃত্যুর তালিকা (এসএমওএল) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে  দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের হলরুমে  মৃত্যুজনিত মেডিকেল সার্টিফিকেট (এমসিসিওডি) প্রদান প্রশিক্ষণ এবং স্টার্ট-আপ মৃত্যুর তালিকা (এসএমওএল) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব (মহা পরিচালক, অটিজম সেল) মো. মহসীন।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের  সভাপতিত্বে কর্মশালার  বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক পরিচালক (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী ও দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডাঃ মো. জিয়াউল হক, কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, সাবেক এমপি মো. আখতারুজ্জামান মিয়া, মমতাজ বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট-এর ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুদা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল এর প্রশাসনিক কর্মকর্তা (ক্যান্সার ইউনিট) গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেজবাহ্ আলম জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ম্যানেজার এ এস এম আক্তার শামীম প্রমুখ।

আলোচনা শেষে  জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।