Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহাকাব্যিক স্পিরিটই নতুন বাংলাদেশের দিকনির্দেশনা-ডুয়েট উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ৫, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বিজয় র‌্যালি ও আলোচনা সভার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবদীন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান একটি অনন্য মহাকাব্য, যার আত্মত্যাগ ও ঐক্যের স্পিরিটই নতুন বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও উদ্ভাবনমুখী বাংলাদেশের দিকনির্দেশনা দেয়।” তিনি বলেন, তরুণ প্রজন্মকে এই আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করেই ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ আরেফিন কাওসার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয়—অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। এই স্পিরিট নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ খসরু মিয়া।

 

এর আগে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তিনি “শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবন”, “শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়াম” এবং “জুলাই গণঅভ্যুত্থান কর্নার”-এর নামফলক উন্মোচন করেন।

 

অনুষ্ঠানে প্রো-ভিসিসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।