Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুই মাসের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ওসি মমতাজুল,শীর্ষে বিরামপুর থানা

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে টানা দ্বিতীয়বারের মতো বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক। একইসাথে, জেলার ১৩টি থানার মধ্যে বিরামপুর থানা পরপর দুইবার শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গত ৬ আগস্ট ২০২৫, দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জুলাই/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন। সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।
এর আগে, ১৯ জুন অনুষ্ঠিত মে/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভাতেও বিরামপুর থানা ও ওসি মমতাজুল হক জেলার সেরা হিসেবে স্বীকৃতি পান।ওসি মমতাজুল হক দায়িত্ব নেওয়ার পর থেকে বিরামপুর থানা এলাকায় মাদক, সন্ত্রাস, জুয়া, নারী ও শিশু নির্যাতন দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ থাকেননি, বরং জনবান্ধব পুলিশিং, কমিউনিটি পুলিশিং কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়েছেন।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে ওসি মমতাজুল হক বলেন, এই অর্জন আমার একার নয়, পুরো বিরামপুর থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রম ও নিষ্ঠার ফল। জনগণের পাশে থেকে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।বিরামপুর থানার এই সাফল্যে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ ওসি মমতাজুল হক এবং পুরো থানার টিমকে অভিনন্দন জানিয়েছেন।

অপরাধ দমন ও জনসেবায় নিষ্ঠা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন ওসি মমতাজুল হক। তাঁর এই সাফল্য আগামী দিনে আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।