আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি শাহিন মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার, পৌর তাঁতীদলের সদস্য সচিব নুর আলম, এবং পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদসহ অন্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমান রাজা।

