Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

Link Copied!

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে নদীভাঙন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পুনরুদ্ধার ও মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতি।

শনিবার সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আবছার তৌহিদ ও আবু আহম্মদ মিয়া। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শামসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, “২০২৪ সালের ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় মুছাপুর রেগুলেটর সম্পূর্ণ ভেঙে যায় এবং নদীতে বিলীন হয়ে পড়ে। এর ফলে আশপাশের শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে, বহু শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, মসজিদ-মাদরাসা ও হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়ে যায়। ভেঙে পড়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জীবিকা।”

বক্তারা আরও বলেন, “অবিলম্বে মুছাপুর ক্লোজার প্রজেক্টটি আধুনিক প্রযুক্তিনির্ভর, প্রকৃতি-সমর্থিত ও টেকসই পদ্ধতিতে পুনঃনির্মাণ করতে হবে। নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ এবং ইকো-ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নদীভাঙন রোধ সম্ভব।”

এ সময় আরও বক্তব্য রাখেন: অ্যাডভোকেট আবদুল ওয়াহাব, কাজী এম. এ. হান্নান জিলানী, সৈয়দ রবিউল হক শিমুল, মো. সাইফুল আলম, জাকিয়া সুলতানা, জসিমউদ্দিন, তাহের আহম্মদ, দেলোয়ার হোসেন মিয়াজী, গিয়াসউদ্দিন, হারুনুর রশীদ, রিয়াজ মোহাম্মদ মতিউর রহমান, মো. মেজবাহ উদ্দিন, জহিরুল ইসলাম ও আব্দুস সোবহান প্রমুখ।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টার নেতৃত্বে দ্রুত সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদি টেকসই উদ্যোগের মাধ্যমে সোনাগাজীর মাটি ও মানুষের দুর্ভোগ লাঘব করুন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।