Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শার শালকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে তিনজন পুশ-ইন

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
আগস্ট ১৬, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গভীর রাতে তিনজনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয়।

আটককৃতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের দুই ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে সীমান্তবর্তী নারিকেলবাড়িয়া এলাকায় টহলকালে তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, ভারতের মোস্তফাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের জোর করে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটক শাহিন শেখ জানান, তিনি ও তার ভাই হরিয়ানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। চলতি মাসের ৫ আগস্ট হরিয়ানা পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। কয়েকদিন বিএসএফ ক্যাম্পে রাখার পর তাদের বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়। সেখানে ভারতীয় নাগরিক আনোয়ার হোসেনের সঙ্গে তাদের পরিচয় হয় এবং তাকেও একসঙ্গে বাংলাদেশে পুশ-ইন করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনকে থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে শালকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।