Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে রহমতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, চিতলমারী
আগস্ট ১৬, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ মোহাম্মদ উল্লাহ’র বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর বিচার ও অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধিরা।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১২টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী অভিভাবক মোহাম্মদ লিয়াকত হোসেন।

তিনি বলেন, “অধ্যক্ষ শাহ মোহাম্মদ উল্লাহ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থনৈতিক লেনদেনে অনিয়ম করছেন এবং প্রতিষ্ঠানকে নিজের ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করছেন। এসব অনিয়মের বিরুদ্ধে আমরা গত ১০ আগস্ট মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন করেছি। পাশাপাশি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আবু জাফর, হুমায়ুন কবির, প্রভাষক আব্দুর রহমান, মো. সুলাইমান, সহকারী শিক্ষক আবুল হাসান, রুহুল আমিন ফকির, মাসুদ রানা, মো. আলমগীর হোসেন, জুনিয়র শিক্ষক মো. সজীব হোসেন, দপ্তরি মো. সোহানুর রহমান, অভিভাবক মো. ফজর আলী, মো. সাইফুল শেখসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিরা।

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ শাহ মোহাম্মদ উল্লাহ অভিযোগগুলো অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি মহল ষড়যন্ত্র করছে। তারা প্রতিশোধপরায়ণ হয়ে আমার সুনাম ক্ষুণ্ণ করতে চায়।”

তিনি আরও বলেন, “আমি সবসময় প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কাজ করেছি। কেউ ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করতে চাইলে সেটি মেনে নেওয়া হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।