Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় বাঁধ ভে/ঙে পানিব’ন্দী দুই শতাধিক পরিবার

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলা দিয়ে প্রবাহিত আত্রাই নদীর একটি বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে। শনিবার সকালে কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় এই ঘটনা ঘটে। এতে তালপাতিলা, চকবালু, এবং চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে, ফলে দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তবে ইতোমধ্যে পানি কমতে শুরু করেছে।

স্থানীয়রা জানায়, গত বছরও একই স্থানে বাঁধ ভেঙ্গে ছিল। মাসখানেক আগে মেরামত করা হলেও নদীর পানি বেড়ে যাওয়ায় এটি আবার ভেঙ্গে গেছে।

বেড়িবাঁধ ভাঙ্গার খবর পেয়ে মান্দা ইউএনও আখতার জাহান সাথী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত বাঁধ মেরামতের আশ্বাস দেন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার দুপুর ১২টা পর্যন্ত আত্রাই নদীর জোত বাজার পয়েন্টে পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার এবং রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও তা বাড়ছে।

আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মান্দা উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী এবং তালপাতিলাসহ প্রায় ১০টি বেড়িবাঁধকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের লক্ষ্মীরামপুর, আয়াপুর এবং মিঠাপুরসহ ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।