Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শামা ওবায়েদ: “আওয়ামী লীগ সংখ্যালঘুদের নির্যাতন চালায়, বিএনপিকে দোষারোপ করে”

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না।

শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে বিএনপি নেতাকর্মীদের উপরে দোষ চাপিয়েছে। গত ১৭ বছরে বিএনপির উপরে নির্যাতন চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সাম্যের রাজনীতি করবে এবং প্রতিহিংসামূলক রাজনীতিতে মেতে উঠবে না।”

সভা শেষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও কেন্দ্রীয় কালীবাড়ি বাজার কমিটির উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি কালিবাড়ি থেকে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।