Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“কাউকে অস্থায়ীভাবে ক্ষমতায় বসানোর জন্য দেশ স্বৈরাচার মুক্ত হয়নি” -মাদারীপুরে খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “কাউকে অস্থায়ীভাবে ক্ষমতায় বসানোর জন্য এ দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। জনগণ নির্বাচন ছাড়া পাঁচ বছরের জন্য কাউকে ক্ষমতায় দেখতে চায় না।”

মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরও বলেন, “কিছু লাবালক ও অবুঝ শিশুর মতো দল বলছে জাতীয় নির্বাচন হবে না। অথচ বিএনপির নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচার পতন ঘটেছে, তখন তাদের বয়সও হয়নি। শহীদ পরিবারগুলো এখন নির্বাচিত সরকার দেখতে চায়।”

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দাবি করে তিনি বলেন, “দেশের জনগণ রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনেছে। এখন প্রয়োজন একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। সময় এসেছে—ধানের শীষের পক্ষে গণজোয়ার তোলার। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে স্বেচ্ছাসেবক দল শকুনি লেক পরিষ্কার, শহরের বিভিন্ন স্থানে ৫০০টির বেশি ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং ডাস্টবিন স্থাপন করে।

বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।

এছাড়া স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএম আরিফুল ইসলাম দুলালের নেতৃত্বে আরেকটি র‌্যালি বের হয়ে ডিসিব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।