Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Link Copied!

মোঃ মিজানুর রহমান, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার ডাকবাংলো মাঠে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

অনুষ্ঠান শেষে তালুকদার খোকনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী, উপজেলা যুবদল নেতা সিকদার মো. মামুন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মোশারফ হোসেন, উপজেলা যুবদল নেতা জসিমউদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।