Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নান্দাইল নতুনবাজার কলেজ গেটসংলগ্ন আব্দুল ওয়াদুদ কমপ্লেক্সে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওমর ফারুক নোমানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিক।

বক্তব্য রাখেন কৃষকদল নেতা কামরুজ্জামান খান গেনু, গোলাফ মিয়া, আলী নেওয়াজসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দলীয় কার্যালয় উদ্বোধনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।