শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেখ হাসিনার পরিবার ৪০ হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির জনসভায় এ কথা বলেছেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শুক্রবার ২২ আগস্ট বিকেল ৫ টায় উপজেলার জামতলা হাই স্কুল মাঠে উজানচর ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ,সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মৃধা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মন্জুরুল আলম দুলাল,জেলা যুবদলের আহবায়ক মো. খাইরুল আনাম বকুল,জেলা শ্রমিক দলের সভাপতি শাহ আলম,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কুষক দলের সাবেক সভাপতি মো. রস্তম আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. এবিএম ছাত্তার,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.ছরোয়ার মোল্লা, সাধারন সম্পাদক আবুল কাশেম মোল্লা,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের আহবায়ক মো.ফারুক দেওয়ান, পৌর যুব দলের আহবায়ক মো.দেলোয়ার হোসেন, উপজেলা তরুন দলের সভাপতি মো. মাসুদ রানা,উজানচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক চুন্নু মীর মালত,উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মিঠু সহ সকল অঙ্গ ওসহযোগী সংগঠনের কয়েক হাজার হাজার নেতা কর্মী জনসভায় উপস্থিত ছিলেন।

