Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের লিটু হ/ত্যার আসামি মিলন গ্রে’ফতার।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজী (৩২) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। শুক্রবার (২৩ আগস্ট) ডিএমপি ঢাকার উত্তরখান থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃত মিলন গাজী বরিশালের এয়ারপোর্ট থানাধীন পূর্ব বিল্ববাড়ী গ্রামের মৃত আয়নাল গাজীর ছেলে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই (২০২৫) ইং তারিখে পূর্ববিরোধের জেরে মোঃ লিটন সিকদার লিটুকে প্রকাশ্য দিবালোকে অসংখ্য সাক্ষীর উপস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন, যেখানে মিলন গাজীকে ২ নম্বর আসামি করা হয়।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির সিকদার জানান, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং নিহত লিটু সিকদারের পরিবার দ্রুত বিচার দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।