Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রুয়েটে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের পরিদর্শন

মো.রায়হান ইসলাম রনি,রাজশাহী প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

মো.রায়হান ইসলাম রনি,রাজশাহী প্রতিনিধি

 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল পরিদর্শন করেছেন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল রুয়েট ইনোভেশন হাব সফর করেন।

 

‘ডিজিটাল উদ্যোগ এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প’-এর আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্পসমূহের কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়।

 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। দলে আরও ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান মোহাম্মদ লুৎফর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ রেজাউল করিম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক সাইফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আবদুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) সুরাইয়া জাহান।

 

এ সময় প্রতিনিধি দল রুয়েটে চলমান ও সম্পন্ন হওয়া কোহোর্টের দলভিত্তিক আইডিয়া উপস্থাপনা, কো-লোকেশন ডাটা সেন্টার, তথ্যপ্রযুক্তি সুবিধা এবং শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শন করেন তারা।

 

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন প্রতিনিধি দল। এর আগে ২২ আগস্ট বিকেল ৩টায় তারা রাজশাহীর উদ্দেশে যাত্রা করেন এবং সফর শেষে একই দিন বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে রওনা দেন।

 

প্রতিনিধি দলের সফরে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও কো-টিটিএল হোসনে ফেরদৌস সুমি এবং রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।