Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার,ভোলা

ভোলার দৌলতখানায় সংবাদ সংগ্রহের সময় সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন এবং ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর হামলার ঘটনায় ভোলার সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন।

 

শনিবার (২৩ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাংবাদিকরা উপস্থিত থেকে কড়া নিন্দা ও দ্রুত বিচার দাবি করেন। বক্তারা জানান, শুক্রবার দুপুরে দৌলতখানার ভবানীপুর ইউনিয়নের এক নিয়মভঙ্গ সংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় একদল সন্ত্রাসী নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথকে অবরুদ্ধ করে হামলা চালায় এবং ক্যামেরা ভাঙচুর করে। স্থানীয়দের সহায়তায় আহতরা উদ্ধার হয়ে থানায় গেলে হামলাকারীরা সাংবাদিকদের নজরবন্দী রাখে।

 

মানববন্ধনে সাংবাদিকরা দাবি করেন, জড়িত কাদেরও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও দৈনিক “আজকের ভোলা” সম্পাদক শওকত হোসেন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, কালবেলার প্রতিনিধি ওমর ফারুক, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, আমাদের দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, একুশে টিভি প্রতিনিধি মেজবাহউদ্দিন শিপুসহ অন্যান্য গণমাধ্যম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।