Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে খাবারের লোভ দেখিয়ে দুই শিশুকে যৌন নির্যাতন ! গ্রেফতার ১

MEHADI HASAN
জুলাই ১৩, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুই শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। উপজেলার গাবগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায়  সোমবার বিকেল ৪ টার দিকে গাবগাছিয়া গ্রাম থেকে অভিযুক্ত কুদ্দুস মোল্লা কে আটক করে ইন্দুকানী থানা পুলিশ।

নির্যাতনের শিকার এক শিশুর মা রেশমা বেগম বাদী হয়ে একই গ্রামের মৃত আইয়ুব আলী মোল্লার ছেলে মোঃ কুদ্দুস মোল্লা (৪৫) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।

বাদী এজাহারে উল্লেখ করেন, বিবাদী একজন মুদি দোকানদার। বিভিন্ন সময় শিশুদের নিয়ে মুখরোচক খাবার দিয়ে সুযোগ মত দোকানের পিছনে বসে বিভিন্ন ভাবে যৌন ও শারিরীক নির্যাতন করত। এক পর্যায়ে আমার মেয়ে অসুস্থতা বোধ করলে তাকে খুলনা গাইনি ডাক্তার দেখানো হয়। তার পরেও সুস্থ না হওয়ায় পরে একদিন জানতে পারেন যে, তার মেয়েকে ওই মুদি দোকানদার আঃ কুদ্দুস মোল্লা বিভিন্ন সময় যৌন নির্যাতন করতো।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির নবধারা কে জানান, শিশু নির্যাতনের একটি লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।