Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৩ জন আটক

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাসদস্যরা। শনিবার দিবাগত রাতে পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হকের নেতৃত্বে অভিযানে হেরোইনসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন—রামেরডাঙ্গা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী তুষার আলী (৪৫), সিরাজুল ইসলাম (২০) ও রুবেল হোসেন (২১)। এসময় তাদের কাছ থেকে অর্ধ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

 

পরে সেনাবাহিনী আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী প্রথমে তুষার ও সিরাজুলের বাড়িতে অভিযান চালায়। এসময় তুষারের বাসায় রুবেলকেও পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। অভিযানে সদর থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, “সেনাবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।