Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে সা’পের কামড়ে যুবকের মৃ/ত্যু

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বিরল প্রজাতির বিষধর সাপের কামরে রাশিদুল (২৪) নামের এক যুবক মারা গেছেন। তিনি উপজেলার সাহেবগঞ্জ মোল্লাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, রাশিদুল গত শনিবার দিবাগত রাতে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে বিষধর সাপ প্রথমে তার কানে ও পরে তার হাতের আঙ্গুলে কামড় দেয়। এ সময় সে চিৎকার করতে থাকলে বাড়ির লোকজন এসে সাপটিকে মেরে ফেলে এবং রাশিদুলকে স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে যান।

পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নেয়ার সময় পথিমধ্যে রাশিদুল মারা যান।

এদিকে সাপটি বিরল প্রজাতি হওয়ায় গতকাল রোববার ভোর থেকেই রাশিদুলের বাড়িতে লোকজনের উপচেপড়া ভীড় হতে থাকে। অনেকেই বলছেন এটি কালাস সাপ। এ দেশেরই একটি জাত। মারাত্নক নিউরোটক্সিন বিষ সমৃদ্ধ সাপ এটি। এ সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে সময় মত এন্টিভেনম নিতে না পারলে তার মৃত্যু অনিবার্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।