Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী কলেজে উন্নয়ন দাবিতে শিক্ষার্থীদের ১০ দফা, অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান

পিরোজপুর প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের নানা দুর্ভোগ ও অনুন্নয়নের প্রতিবাদে ১০ দফা দাবিতে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। রোববার সকালে কলেজ প্রাঙ্গণে এ স্মারকলিপি প্রদান করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও কলেজ ছাত্রদলের সভাপতি রাফি শিকদার মুন্না। এ সময় জেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতি বছর উন্নয়ন তহবিল, সংসদ সদস্য তহবিল ও অন্যান্য বিভিন্ন খাত থেকে অর্থ নেওয়া হলেও কলেজে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। ফলে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম অব্যবস্থাপনা ও দুর্ভোগে পড়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা
২. নিচু স্থানসমূহ ভরাট
৩. খেলার মাঠ সংস্কার
৪. শহীদ মিনার থেকে ওমান ভবন পর্যন্ত রাস্তা নির্মাণ
৫. শহীদ মিনার চত্বর পাকা করা
৬. জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ
৭. শিক্ষার্থীদের জন্য কলেজ বাসের ব্যবস্থা
৮. আধুনিক পাঠাগার স্থাপন
৯. ছাত্র সংসদ ভবনে সিসিটিভি ক্যামেরা স্থাপন
১০. ভাঙা গাছের বেদি সংস্কার

শিক্ষার্থীরা জানান, “প্রতিবছর বিভিন্ন খাতে টাকা নেওয়া হলেও তা কীভাবে ব্যয় হয়, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। উন্নয়নের নামে অর্থ গ্রহণ করে কার্যত কোনো দৃশ্যমান কাজ না হওয়ায় আমাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।”

জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “শিক্ষার্থীদের মৌলিক দাবি-দাওয়ার প্রতি কর্তৃপক্ষকে গুরুত্ব দিতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান করেছি। আশা করি, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, নইলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”

পরে একই দাবিসংবলিত আরেকটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকটও প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।