Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় অজ্ঞাত এক যুবকের ম/রদেহ উ’দ্বার

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার সদর ইউনিয়নের কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে।
লোহাগড়া থানা পুলিশ।

রোববার (২৪আগস্ট) বিকেলে সাড়ে ৫টার দিকে কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার সদর লোহাগড়া ইউনিয়নের কামঠানা বেড়িবাঁধ এলাকায় খালে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বেলায়েত মোল্যা পাটের জাগ হারিয়ে গেলে তিনি খুঁজতে বের হন খালে। পাটের জাগ খোঁজাখুঁজির এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ দেখতে পান তিনি।

পরে আশপাশের লোকজন কে জানালে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। পুলিশের তথ্য অনুযায়ী মরদেহটি একটি যুবকের এবং আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তবে তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে গেনজি রয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্বার করেছে। তবে মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।