Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকার ওপর অভিমান করে গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে যশোরে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রোববার রাতে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা সলুয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

 

​আত্মহত্যার চেষ্টাকারী যুবক হাবিবুর রহমান (২০) চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহিনুর রহমান মন্টুর ছেলে।

 

​জানা গেছে, পাশাপোল গ্রামের জ্যোতি নামের এক তরুণীর সঙ্গে হাবিবুরের প্রেমের সম্পর্ক ছিল। তারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু জ্যোতির পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না।একপর্যায়ে জ্যোতিও পরিবারের পক্ষ নেয়, যা তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে।

 

​এ নিয়ে হাবিবুর ও জ্যোতির মধ্যে বেশ কিছুদিন যাবৎ মনোমালিন্য চলছিল।

 

তারই জের ধরে রোববার রাত সাড়ে ৭টার দিকে হাবিবুর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, হাবিবুর রহমান নামে এক যুবক গলায় ছুরি চালিয়েছে। তাকে সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।