মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শৈলকুপার সারুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের মাটি কেটে নিয়ে সারুটিয়া গ্রামের লিটন শেখের ছেলে অপু শেখ গোপনে বাড়িতে নেয়।
বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের সরকারি শিক্ষিকা রওশনারা অপু শেখকে নিষেধ করেন । তিনি ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষিকা রওশন আরা কে মারধর ও লাঞ্চিত করে।
এ ব্যাপারে শিক্ষিকা রওশনারা জানান,স্কুলের পাশে বসবাসরত লিটন শেখের ছেলে অপু শেক বিদ্যালয়ের মাঠের মাটি কেটে বাড়িতে নেওয়ার অভিযোগ পায়।
মাটি না কাটার জন্য আমি তাকে নিষেধ করলে অপু সেক আমাকে মারধর লাঞ্ছিত করে। উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার লাইজু রেঞ্জুমান জানান,স্কুলের মাঠে মাটি নিয়ে প্রতিবেশী অপু নামের এক ব্যক্তি সহকারী শিক্ষিকা রওশন আরা কে মারধর ও লাঞ্ছিত করেছে।
আমি এ সংবাদ পেয়ে স্কুলে এসেছি যারা এই ঘটনার সাথে জড়িত তারা কেউ এলাকায় নেই। আমি অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ জানান,আমি এই সংবাদ আপনার কাছ থেকে শুনলাম। আমি খোঁজখবর নিয়ে যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিব।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, শিক্ষক লাঞ্চিতার ঘটনা ঘটেছে আমি শুনেছি তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

