Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে এসি ল্যান্ড ঝন্টু বিকাশ চাকমার যোগদান

চন্দনাইশ ( চট্টগ্রাম )প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ ( চট্টগ্রাম )প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ঝন্টু বিকাশ চাকমা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল বেলা চন্দনাইশ উপজেলা ভূমি অফিসে যোগগদান করেন। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ৩৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণের পর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার দপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরে ২০২৪ সালের অক্টোবরে লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে পদায়ন হয় এবং ওখানেই চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন।

ঝন্টু বিকাশ চাকমা রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নের মন্যারামপাড়া গ্রামের সন্তান। খেদারমারা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ হতে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।