Nabadhara
ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিবে: মো. শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেছেন, “বাংলাদেশের রাজনৈতিক আকাশ এতোটা পরিষ্কার নয়। দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণে আকাশে মেঘ জমেছে। তবে শুধু বিএনপি নয়, বাংলাদেশের জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিবে।”

 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

 

শাহজাহান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, রাজনৈতিক শিক্ষা নিতে পারি তবে রাজনৈতিক আকাশের এই মেঘ কোন কাজে আসবে না। আকাশের মেঘ আকাশেই ভেসে যাবে। আমাদের কাছে এমপি-মন্ত্রী বড় নয়, আমাদের কাছে বড় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ।”

 

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের ভূখণ্ডে যেন কোনো আধিপত্যবাদী শক্তি হস্তক্ষেপ করতে না পারে এবং দেশকে উন্নয়নের পথে নিতে – সেই লক্ষ্যেই বিএনপি জন্ম নিয়েছিল। ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছিল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য।”

 

বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশে গেছেন, এখনো দেশে ফিরতে পারেননি। তাঁকে দেশে ফিরিয়ে আনতে হলে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।”

 

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, গোলাম হায়দার বিএসি, ফোরকান ই আলম, মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান প্রমুখ।

 

এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।