Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি 
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের শিবচরে বুধবার সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং-এ ধাক্কা লাগার ফলে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম কে এম মশিউর রহমান। তিনি বরিশাল জেলার সদর উপজেলার বুড়িরহাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

 

জানা যায়, মঙ্গলবার ব্যক্তিগত কাজ শেষে মশিউর রহমান মোটরসাইকেলযোগে বান্দরবান থেকে বরিশালের নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। বুধবার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর বন্দরখোলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনি রেলিং-এ ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে শিবচর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আহতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।