Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

 কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. জহরলাল সাহা, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুল আলম মাসুদ, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু, ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিব, সদস্য সচিব কামরুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় রুহুল আমিন আকিল বলেন, “বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের উপর যখনই হুমকি এসেছে, বিএনপি নেতৃত্ব দিয়ে তা মোকাবিলা করেছে। বিএনপি হচ্ছে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের শক্তি।”

পরে তার নেতৃত্বে একটি র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।