জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন—মসজিদের ইমাম হাফেজ ইয়াসিন আরাফাত, সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক, সহ-সভাপতি শামসুর গাজী, সাধারণ সম্পাদক লাল মাহমুদ গাজী, ক্যাশিয়ার সেলিম বিশ্বাস, বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদ সরদার, আশাশুনি প্রেসক্লাবের সদস্য বিএম আলাউদ্দীন ও এসএম শরিফুল ইসলাম শরীফসহ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিবৃন্দ।
উল্লেখ্য, ২০১৯ সালে মসজিদের উদ্বোধন হয়। ২০২৩ সালে পাকা ভিত করা হয়। এখন পর্যন্ত প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে টাইলসসহ বাকি কাজ সম্পন্ন করতে আরও আনুমানিক ১৬ লাখ টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছে মসজিদ কমিটি।
আল্লাহর ঘর নির্মাণ কাজে সহযোগিতার জন্য আগ্রহীদের কমিটির সাধারণ সম্পাদক (মোবাইল: ০১৭৪৩৯৪৬৮৮২) অথবা সদস্যের (০১৭১২৯১৫৭৩০) সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

