Nabadhara
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে আমন ধান লক্ষ্যমাত্রা চেয়ে বেশি চাষকরা হয়েছে, কৃষকের আশা বাম্পার ফলন

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ১৩ টি উপজেলায় বিস্তীর্ণ মাঠ এখন সবুজের সমারোহে ভরে উঠেছে। বাতাসে ঢেউ খেলছে আমন ধানের সবুজ পাতা। এই দৃশ্য দেখে কৃষকের মনে জেগেছে স্বপ্ন বাম্পার ফলনের।

এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকের নিবিড় পরিচর্যা, সময়মতো সার ও কীটনাশক প্রয়োগের কারণে ফলনের ব্যাপারে আশাবাদী কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলার ২লাখ ৬০হাজার৫৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার ২ হেক্টর জমিতে বেশি চাষ করা হয়েছে। এর মধ্যে উন্নত জাতের ধানও চাষ হয়েছে। কয়েকদিনের মধ্যেই ধানের কাঁচা শিষ মাঠে দেখা যাবে এবং ধীরে ধীরে তা সোনালি রূপে ঝলমল করবে। তখন মাঠভরা ধান কেটে কৃষকের গোলা ভরে উঠবে।

সরেজমিনে দেখা গেছে দিনাজপুর সদর উপজেলার সুন্দরপুর, ফাজিলপুর নশিপুর। কাহারোল উপজেলার রামপুর, ডহন্ডা, রামচন্দ্রপুর। বীরগঞ্জ উপজেলার সুজালপুর, মাকড়াই, মদনপুর, বর্ষা, মুরারীপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, নিজপাড়া, সাতোর, ভোগনগর, মোহনপুর ও মরিচা এলাকায় ধানের খেতে সবুজ শিষ উঁকি দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা খেতে সেচ, সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার ও পার্চিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় কৃষকেরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এবারের চাষাবাদ আগের বছরের তুলনায় আরও ভালো হয়েছে। অগ্রহায়ণ মাসের মাঝামাঝি ধান কাটা শুরু হবে। তখন পূর্ণ হবে কৃষকের স্বপ্ন।

বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের গ্রামের কৃষকরা বলেন, চলতি বছর ধানের বাম্পার ফলনের আশা করছি। প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের চেয়ে বেশি ফলন ঘরে তুলতে পারব। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম বলেন, আমরা মাঠ পর্যায়ে কাজ করছি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে। এবার ফলন বেশ ভালো হবে বলে আশা করা যাচ্ছে।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন জানান, চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৬০হাজার ৫৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তার চেয়ে ২ হেক্টর জমিতে বেশি আমন চাষাবাদ করা হয়েছে। এবং জেলার ১৩ টি উপজেলার কৃষি কর্মকর্তা ও ব্লক সুপার ভাইজারদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে কোন কৃষকের আমন ধান যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেইভাবে উপজেলা কৃষি কর্মকর্তা ও ব্লক সুপারভাইজারগন মাঠে কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।