উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলার রুকুনপুর বাঁশের হাট যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী এক বিরাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আলীসহ আরও অনেকে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

