Nabadhara
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে গির্জা নিরাশি মিশনের ফাদার আন্তনি সেনের বিরুদ্ধে নানা অভিযোগ

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সাধু পিতরে গির্জা নিরাশি মিশনের ফাদার আন্তনি সেনের বিরুদ্ধে ধর্মীয় কার্যক্রমে অনিয়ম, আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে নীরব প্রতিবাদ জানিয়েছে স্থানীয় খ্রিস্টান যুব সমাজ ও সাধারণ গ্রামবাসী।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নিরাশি মিশনের সামনে এলাকাবাসীর একাংশ প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করে। প্রতিবাদকারীদের অভিযোগ, ফাদার আন্তনি সেন মিশনে যোগদানের পর থেকেই নানা ধরনের ‘মনগড়া নিয়মনীতি’ আরোপ করে আসছেন, যার ফলে স্থানীয় ভক্তদের ধর্মীয় ও সামাজিক জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিক্ষুব্ধ যুবকরা জানান, ধর্ম গ্রহণ, বিয়ে, প্রশিক্ষণ কিংবা মৃত ব্যক্তির সৎকার— সব ক্ষেত্রেই অর্থের বিনিময়ে অনুমোদন দিতে হচ্ছে, যা আগের কোন ফাদারের সময় প্রযোজ্য ছিল না। এছাড়া নতুন সদস্য নেওয়ার সময়ও অর্থ দাবি করা হয়। এসব অনিয়মের ফলে সাধারণ খ্রিস্টভক্তরা চাপে পড়েছেন।

প্রতিবাদকারীদের অভিযোগ অনুযায়ী, ফাদার আন্তনি সেন প্রতিষ্ঠানের কিছু সম্পদ বিক্রি করে গোপনে অন্যত্র সরিয়ে উন্নয়ন কাজ করছেন। এছাড়া প্রায় ২০ বছর আগে গঠিত পুরনো কমিটির কিছু সদস্যকে প্রভাবিত করে নিজের অসাধু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তারা।

প্রতিবাদ কর্মসূচির সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে, যখন ফাদার আন্তনি সেনের ঘনিষ্ঠ বলে পরিচিত মি. পবিত্র দাস, মি. শিরিল দাস, মি. ললিন দাস ও মি. সুবেক দাস (ক্যাটেকিস্ট মাস্টার) প্রতিবাদকারীদের ভয়ভীতি দেখান এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কামাল উদ্দিনকে ফাঁসানোর হুমকিও দেওয়া হয়, বলে অভিযোগ উঠে।

ঘটনার পর এলাকাবাসীর পক্ষ থেকে ফাদার আন্তনি সেনসহ অভিযুক্তদের বিরুদ্ধে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।