Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় জেলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অশোক মুখার্জি, কলাপাড়া
সেপ্টেম্বর ৯, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় জেলে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি শুকুর খান (৫২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

 

র‍্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কলাপাড়ার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন একটি ট্রলারে দেরিতে পৌঁছানোর কারণে মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদার (২৪)সহ আরও দুজনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় এফবি তামান্না ট্রলার মালিক মন্টু ফরাজীসহ কয়েকজনকে আসামি করা হয়।

 

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

স্থানীয় জেলেরা অভিযোগ করেন, মালিকপক্ষের অমানবিক নির্যাতন প্রায়ই সহ্য করতে হয় তাদের। তবে এক জেলের মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।