Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ভাতিজিকে কু/পিয়ে হ’ত্যা, র‍্যাবের হাতে চাচা গ্রে’প্তার

হবিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক চাঞ্চল্যকর ঘটনায় ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন আপন চাচা রেনু মিয়া (৫৫)। প্রতিবেশীকে ফাঁসানোর উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ড থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, নিহত সুমাইয়া আক্তার এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ১৬ জুন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে চাচা জয়নাল মিয়ার বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে হবিগঞ্জ সদর হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীতে রাত সোয়া ১২ টার দিকে  তার মৃত্যু হয়।

ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে প্রভাবশালী প্রতিবেশীকে ফাঁসাতে আপন ভাতিজিকেই নির্মমভাবে হত্যা করেছেন রেনু মিয়া।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-৭, চট্টগ্রামের যৌথ টিম সীতাকুন্ডের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রেনু মিয়া মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।