Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নেপালের সহিংসতায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন বাকৃবির নেপালি শিক্ষার্থীদের

মো. আলী আহ্সান রাজ, ময়মনসিংহ
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মো. আলী আহ্সান রাজ, ময়মনসিংহ

নেপালে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় নিহতদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নেপালি শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী স্নাতকোত্তর শিক্ষার্থী আরএন ইয়াদব বলেন, “দীর্ঘদিন ধরে নেপালে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও সরকারের অদক্ষতায় সাধারণ জনগণ বিশেষ করে তরুণ সমাজ গভীরভাবে হতাশ। স্থানীয় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অনিয়ম ও কেলেঙ্কারির কারণে দেশের উন্নয়ন থমকে গেছে। এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, তরুণদের একাংশ বাধ্য হয়ে দেশ ছাড়ছেন।”

তিনি আরও বলেন, “সম্প্রতি নেপালি সরকার সামাজিক যোগাযোগমাধ্যম — ফেসবুক, ইন্সটাগ্রাম ও ইউটিউব — এর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নেয়। এমনকি পোস্ট মুছে ফেলার ক্ষমতা এবং ব্যবহারকারীদের গ্রেপ্তার করার আইন পাশের চেষ্টাও চলেছে। এসবই তরুণদের রাজপথে নামতে বাধ্য করেছে।”

পিএইচডি শিক্ষার্থী দুর্গা দেবী রাউত বলেন, “আজ আমরা নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন, নীরবতা পালন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি। আমরা চাই, তাদের এই ত্যাগ বৃথা না যাক। মতপ্রকাশের স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য এই আন্দোলন চলতে থাকবে। দেশ থেকে দূরে থাকলেও আমরা আমাদের মানুষদের পাশে আছি।”

উল্লেখ্য, সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালে দুর্নীতি ও সেন্সরশিপবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশু ও কলেজ শিক্ষার্থীরাও ছিল। পরদিন মঙ্গলবার সকালেও নতুন করে সংঘর্ষে আরও তিনজন প্রাণ হারান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।