Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬ তম জন্মবার্ষিকী উদযাপন 

সোহানুর রহমান, খাগড়াছড়ি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

সোহানুর রহমান, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কল্পরঞ্জন মাঠ সংলগ্ন হেডম্যান এসোসিয়েশনের হলরুমে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) দীঘিনালা থানা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেএসএস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নরেশ চন্দ্র চাকমা। সভাপতিত্ব করেন দীঘিনালা থানা কমিটির সভাপতি মৃণাল কান্তি চাকমা।

সভায় বক্তব্য দেন দীঘিনালা যুব সমিতির সাংগঠনিক সম্পাদক রয়েল চাকমা, জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতিময় চাকমা (যুগল), জেএসএস থানা কমিটির সাধারণ সম্পাদক সমীর চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান ও জেএসএস থানা কমিটির সাংগঠনিক সম্পাদক নলেজ চাকমা জ্ঞান, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, হেডম্যান এসোসিয়েশন সভাপতি সত্যন্দ্রীয় চাকমা এবং বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকার আন্দোলনে মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন অগ্রদূত। নিপীড়িত মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পাহাড়ি জনগণের সংগ্রামে তিনি আজও প্রেরণার উৎস।

আলোচনা সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।