Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় গলা কেটে গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধা(পলাশবাড়ী)প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা(পলাশবাড়ী)প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে আত্মহত্যা করেছেন এক বিধবা গৃহবধূ। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শাহিনা বেগম (৪৫)। তিনি দিগদারী গ্রামের মৃত আজিল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহিনা বেগম দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। সম্প্রতি তার মানসিক সমস্যা দেখা দিলে পরিবার তাকে ঢাকায় থেকে বাড়িতে ফিরিয়ে আনে। শুক্রবার রাতে খাবার শেষে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পাওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘরের দরজা খুলে দেখা যায়, তার গলাকাটা ও রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে আছে।

ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোনারুল ইসলাম জানান, শাহিনা বেগম এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সম্ভবত এই কারণেই তিনি নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।