Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধর্মকে উত্তেজিত করে নোংরা রাজনীতি করা হয়: জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল), প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল), প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, “ধর্মবিশ্বাসকে উত্তেজিত করার জন্য আমরা নোংরা রাজনীতি করি। মসজিদ, মন্দির ও গির্জাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।”

তিনি বলেন, “মন্দির ভেঙে মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয় — এসব চক্রান্ত প্রকৃতপক্ষে ধর্মীয় নয়, বরং স্বার্থান্বেষী কিছু ব্যক্তির রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা। ইসলাম হোক বা অন্য যে কোনো ধর্ম, কোথাও এমন কাজকে সমর্থন করা হয়নি। পবিত্র কোরআন, মসজিদ, মন্দির কিংবা গির্জাকে যদি কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, তবে ধর্মপ্রাণ মানুষ অবশ্যই তা বুঝতে পারবে এবং প্রত্যাখ্যান করবে।”

তিনি এ মন্তব্য করেন বরিশালের গৌরনদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত উপজেলা পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায়।

রবিবার সকালে গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দুলাল রায় দুলু।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নির্মল হালদার এবং সাধারণ সম্পাদক মানিক আচার্য।

সভায় বক্তারা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।