Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে গাছ কাটার টেন্ডারের আগেই চুক্তির অভিযোগে সংবাদ সম্মেল

পলাশবাড়ী( গাইবান্ধা )প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

পলাশবাড়ী( গাইবান্ধা )প্রতিনিধি

পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের গাছ কর্তনের টেন্ডার হওয়ার আগেই চুক্তির অভিযোগে পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে গাছ ব্যবসায়ীর পক্ষে রিপন মিয়া। ২২ সেপ্টেম্বর রাত ১২টায় এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

এক লিখিত বক্তব্যে কাঠ ব্যবসায়ী রিপন মিয়া বলেন, পলাশবাড়ী উপজেলাধীন ১নং কিশোরগাড়ী দিঘলকান্দি সবুজ সংঘ সমিতির সভাপতি জনাব মোঃ সাবু সরকার, সে সহ তার সমিতির সংগঠনের সদস্যরা একত্রিত হইয়া জনৈক মোঃ আব্দুল জলিলের পুকুর পাড় হইতে চকবালা ভায়া পশ্চিম রামচন্দ্রপুরপুর ভায়া হাসানখোর লোকেশ চন্দ্রের পুকুর পাড় পর্যন্ত প্রায় ০৪ কিঃমিঃ রাস্তার দুই ধারে থাকা বড় বড় ইউক্লিপটাস গাছগুলো বিক্রির উপযুক্ত হওয়ায় গত ০৬/০৯/২০২৫ খ্রিঃ তারিখে গাছ টেন্ডারের জন্য ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ দরপত্রের আহবান করে। উক্ত টেন্ডারের সিডিউল জমা দেওয়ার সর্বশেষ ইং ২৩/০৯/২০২৫ খ্রিঃ। আমরা কতিপয় ব্যবসায়ীরা সিডিউল ক্রয় করিলে জনৈক মোঃ তাজুল ইসলাম মিলন আমাদের ফোন করিয়া ডেকে নিয়ে বলেন যে, তোমরা কেহ সিডিউল জমা দিও না, এই গাছ গুলো উক্ত সমিতির সভাপতি মোঃ সাবু সরকারের নিকট হইতে ভ্যাট ট্যাক্সসহ ৭৫,০০,০০০/- (পঁচাত্তর লক্ষ) টাকা দরে ক্রয় করিয়াছি। তিনি আরো বলেন তোমাদের সঙ্গে পরবর্তীতে আবারো বসা হবে।

তারপর আমরা ব্যবসায়ীরা মোঃ তাজুল ইসলাম মিলনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আমাদেরকে সময় না দিয়ে অযথা তাল বাহানা শুরু করেন। আমরা ব্যবসায়ীরা সর্বশেষ অদ্য ইং ২২/০৯/২০১৫ তারিখ রাত্রী ০৮.০০ ঘটিকার সময় দেখা করলে তিনি আমাদের জানান আমি উক্ত গাছগুলো কতিপয় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দিয়েছি। তোমরা সমিতির সভাপতি সাবু সরকারের সাথে কোন প্রকার যোগাযোগ করবে না।

সংবাদ সম্মেলনকারী বলেন, আমাদের প্রশ্ন হলো গাছগুলো টেন্ডার হওয়ার আগেই কেন গোপন চুক্তির মাধ্যমে বিক্রয় করা হলো? আর এই গাছগুলো গোপন চুক্তির মাধ্যমে বিক্রির অধিকার তাজুল ইসলাম মিলন’কে কে দিয়েছে? যেহেতু গোপন আঁতাতের মাধ্যমে গাছ গুলো বিক্রি করা হইয়াছে, সেহেতু আমরা সিডিউল ক্রেতাগণ নিশ্চিতভাবে প্রতারিত হতে যাচ্ছি। সেই সঙ্গে রাষ্ট্র ন্যায্য রাজস্ব হতে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে আগামীকাল উন্মুক্ত টেন্ডার হইলে যেকোন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রহিয়াছে।

অতএব, সার্বিক বিষয় বিবেচনায় এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে এই টেন্ডার বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাঠ ব্যবসায়ী শাওন মন্ডল,ইউসুফ আলী, সুমন মিয়া ও গোলজার সরকার রাজীব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।