দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক এ কে এম আব্দুর রব এবং সহকারী শিক্ষিকা পিয়ারা বেগম-এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হলো।
দুই গুণী শিক্ষকের সুদীর্ঘ শিক্ষকতা জীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) দ্বায়িত্ব পালন করে যাওয়া এ কে এম আব্দুর রব এবং সহকারী শিক্ষিকা পিয়ারা বেগমকে উষ্ণ বিদায় জানানো হয়।
অনুষ্ঠান ও অতিথিবৃন্দ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম জাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন,ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ জিল্লুর রহমান সোহরাব। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম রাজ্জাক খান।সাবেক সহকারী শিক্ষক হাবিবুর রহমান মোল্লা।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি’র সভাপতি এম আমির হোসাইন।দুমকি ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন।বিশিষ্ট ব্যবসায়ী সার্জেন্ট (অব) ফজলুল হক। আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র লস্কর। সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার হাওলাদার। সাবেক ইউপি সদস্য সেকান্দার আলী হাওলাদার। প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মজিদ।সহকারী শিক্ষক আবদুল রাজ্জাক-এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সালাম।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সহকারী সচিব আব্দুল রব মোল্লা, মোঃ নাসির উদ্দিন সিকদার, সহকারী শিক্ষক আলী আকবার খান, হাসিব হোসেন এবং প্রাক্তন ছাত্রী ফাহিমা আক্তার প্রমুখ। বক্তারা বিদায়ী শিক্ষক-শিক্ষিকার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম জাহিদ বিদায়ী শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অতিথি এবং প্রাক্তন ছাত্রীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরীর উপহার প্রদান করেন। শিক্ষকের প্রতি ছাত্রদের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে শেষ হয়।

