জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুপুরে ইসলামপুর উপজেলার পৌরসভার পলাবান্দা ভাটি পাড়ায় তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাংবাদিক ওসমান হারুনী মোহনা টিভির জামালপুর জেলা ও আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা ও নবধার অনলাইন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।
এবিষয়ে পরিবারের সদস্যারা কেউ কথা বলতে না চাইলেও মানষিক চাপ ও শারীরিক অসুস্থার কারণে তিনি আত্নহত্যা করতে বলে ধরণা পুলিশের।
মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে সহকর্মী ও স্থানীয় সাংবাদিক মহল এ মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

