Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ডা: মনির হাওলাদার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে ভুয়া ডাক্তার ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা, একাধিক বিয়ে, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে মনির হোসেন (ফয়সাল মাহমুদ) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল–পটুয়াখালী মহাসড়কের বাহাদুরপুর গোহাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযোগে জানা যায়, ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মৃত লেহাজ উদ্দিন হাওলাদারের পুত্র মনির হোসেন ওরফে ফয়সাল মাহমুদ দীর্ঘদিন ধরে নিজেকে ভুয়া ডাক্তার ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছেন। নারীদের ফাঁদে ফেলে একাধিক বিয়ে, চাকরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ফয়সাল মাহমুদের কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত তার প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন। তাঁরা দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানে ভুক্তভোগীরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা দেন এবং ভবিষ্যতে যেন কেউ এই প্রতারণার শিকার না হয় সে জন্য সচেতন থাকার আহ্বান জানান।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও মানববন্ধনের খবর সংশ্লিষ্ট দপ্তরের নজরে এসেছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।