Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় খিচুড়ি রান্নার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্রাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ওই এলাকার মো. হাসান মোল্লা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ জানতে পারে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে নাশকতারও পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। এসময় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে ইসা ইসলাম নামে একজনকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।

ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।