সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দা উপজেলায় কৃষি জমিতে হাল চাষ করার সময় ট্রাক্টরের মেশিনে পেঁচিয়ে রায়হান ইসলাম (২০) নামের এক তরুণ ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশুম্বা ইউনিয়নের বিলকরিল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান ইসলাম কুশুম্বা ইউনিয়নের বাবুইপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে রায়হান বিলকরিল্যা এলাকায় একটি ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। বিকেলে কাজের একপর্যায়ে অসাবধানতাবশত ট্রাক্টরের মেশিনের ফালসেটে পেঁচিয়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

