Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

“জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তর এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং কুকুর ও বিড়ালের জন্য বিনামূল্যে টিকা প্রদানের কর্মসূচির আয়োজন করে।

সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি শোভাযাত্রা বের করা হয়, যা শেষ হয় জেলা প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা. শহিদুল ইসলাম।

আলোচনা সভায় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান, বোদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হালিম, দেবীগঞ্জ উপজেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবীর, প্রবীণ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ, খামারী আব্দুর রহিম এবং ফারিন ফার্মেসী অ্যান্ড এনিমেল হেলথ এক্সপ্রেসের মালিক তৌহিদুল ইসলাম তুহিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যা প্রাণি থেকে মানুষ ও প্রাণিতে ছড়াতে পারে। কুকুর, বিড়াল, বানর, বেজী, শিয়াল, বাদুরের কামড় বা আঁচড়ে এই রোগ সংক্রমিত হয়। বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৫৯ হাজার মানুষ এই রোগে মারা যায়।

ফরাসী বিজ্ঞানী লুই পাস্তুর ১৮৮৫ সালে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন, যা রোগ প্রতিরোধে শতভাগ কার্যকর। তার স্মৃতিতে ২৮ সেপ্টেম্বরকে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও ২০০৭ সাল থেকে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়ে আসছে।

বক্তারা আরও বলেন, “জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, বরং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নিতে হবে।”
তারা মাসিক ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, শেল্টার ও রেসকিউ সেন্টার, এনিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট ২০১৯ এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করার ওপর জোর দেন। পাশাপাশি কুকুর ও বিড়ালের প্রতি মানবিক আচরণ গ্রহণের আহ্বান জানান।

বিনামূল্যে ২৫০ টি জলাতঙ্কের টিকা প্রদান করেন ফারিন ফার্মেসী অ্যান্ড এনিমেল হেলথ এক্সপ্রেসের মালিক তৌহিদুল ইসলাম তুহিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তেঁতুলিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন।

উক্ত কর্মসূচির মাধ্যমে জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।